প্রতিনিধি
ফরিদগঞ্জে স্ত্রীকে বেড়ানোর নাম করে এনে জোর পূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই হতভাগ্য স্ত্রী স্বপ্নার লাশ চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগড়াবাজার এলাকায় রাস্তা থেকে তুলে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে পথচারীরা।
জানা গেছে, উপজেলার পশ্চিম দায়চারা গ্রামের হুমায়ূনের মেয়ে স্বপ্না আক্তারের (১৮) গত ছয় মাস আগে বিয়ে হয় রংগের গাঁও গ্রামের মালেক পাটওয়ারীর ছেলে বাদল পাটওয়ারীর (২৫)। স্বজনরা জানায়, যৌতুকের জন্য স্বপ্নাকে প্রায়শই মারধর করতো তার স্বামী বাদল। স্বামীর অত্যাচার সহ্য করেত না পেরে এক পর্যায়ে স্বপ্না তার বাবার বাড়িতে চলে আসে। গত বৃহস্পতিবার দুপুরে স্বামী বাদল চাঁদপুর শহরে বেড়ানোর নাম করে স্বপ্নাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শহরের বিভিন্ন স্থানে সারাদিন বেড়ানোর পর রাতে বাড়ি যাওয়ার পথে স্বপ্নাকে চলন্ত সিএনজি অটোরিকশার মধ্যে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে বাদল পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
