
রফিকুল ইসলাম বাবু ॥
‘ব্রান্ডিং জেলা চাঁদপুরকে নিয়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক ‘স্বপ্নমেলা’ নামক মতবিনিময় সভা রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই।স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান। মূল প্রবন্ধ পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজি শাহাদাত। চাঁদপুর প্রেসক্লাবের সধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় ব্র্যান্ডিং কার্যক্রমকে সামনে রেখে দেশ-বিদেশে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি, প্রাকৃতিক নিদর্শনসহ পর্যটন শিল্পের অপার সম্ভাবনার বিষয়াদি তুলে ধরে বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সাইফুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, অ্যাড. ইকবাল বিন বাশার, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদ, শহীদ পাটওয়ারী, ওচমান গণি পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সেমিনারে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য এবং সর্বস্তরের গণমাধ্যম কর্মীবৃন্দ (জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) উপস্থিত ছিলেন।
