চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর শহরের বড় ষ্টেশন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রানা মিয়া (২৮) কে আটক করেছে নতুন বাজার ফাঁড়ি পুলিশ। গত রোববার রাত ৩টায় নতুনবাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতিদিনের ন্যায় বড় ষ্টেশন এলাকায় টহল দেয়া অবস্থায় ছিনতাইকারী রানা মিয়াকে ধাওয়া করে। এসময় বড় ষ্টেশন জিআরপির থানার পাশে পুকুরে সে ঝাপ দেয়। পরে পুকুর থেকে স্থানীয়দেও সহযোগীতায় তাকে আটক করে। খবর পেয়ে মডেল থানার এ.এস.আই আহসানুরজাম্মান লাবু বড় ষ্টেশন এলাকায় গিয়ে তাকে আটক কওে থানায় নিয়ে আসে। জানা যায়, ৫নং কয়লা ঘাট এলাকার রহিম মিয়ার ছেলে রানা মিয়া র্দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী, মাদক বিক্রি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল । তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। বড় ষ্টেশন ট্রেন যাত্রী ও লঞ্চ ইষ্টিমার যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে রানা ও তার সহযোগীরা। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছ্।ে

