
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে বয়স্ক ভাতার বই দিয়ে অর্থ আদায় ও অতিরিক্ত অর্থ দাবী করার অভিযোগ পাওয়া গেছে। না দিলে ঘর জ¦ালিয়ে দেয়ার হুমকি দেওয়া হয়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী অশীতপর বৃদ্ধা সামছুন নেছা ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামের বিরুদ্ধে ইউএনও কাছে এমননি অভিযোগ করেছে । এ অভিযোগের প্রেক্ষিতে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েয়ে। ১ এপ্রিল ফরিদগঞ্জের ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বরাবর লিখিত অভিযোগে লিখেছেন, বৃদ্ধা হত দরিদ্র সামছুন নেছা বয়স্ক ভাতা জন্য ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামের শরনাপন্ন হয়। এসময় তার কাছ ওই ইউপি সদস্য তিন হাজার টাকা দাবী করলে বৃদ্ধা তার ঘরে থাকা যাকাতের কাপড় বিক্রি করে ওই টাকা দেন। বর্তমানে তিনি বইটি (নং-৩১৮৫, ফরম নং-২, ব্যাংক এশিয়ার একাউন্ট নং-১০৮৩৪১৩০০৩৭৪৭) পেলেও আবারো তার কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবী করছে। এমনকি না দিলে ঘর জ¦ালিয়ে দেয়ার হুমকি পর্যন্ত দেয়।
রূপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী জানান, তিনি ঘটনার ব্যাপারে জেনেছেন, তিনি তথ্যানুসন্ধান করছেন, সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফরিদগঞ্জের ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত কমিটি গঠন করে রির্পোট দিতে বলেছি। সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃদ্ধা সামছুন নেছা বলেন, বাধ্য হয়ে ইউএনও বরাবর লিখিত আবেদন করেছি।রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জহিরুল ইসলাম বলেন, এ ঘটনা ভিত্তিহীন। তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
