প্রতিনিধি
৩৫ লাখ চাঁদপুর জেলা বাসীর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল। এটি জেলা সদরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত। দীর্ঘ অর্ধযুগ আগে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে এটিকে উন্নীত করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে ঘোষনা করা হয়। এ হাসপাতালের জন্য যে জনবল প্রয়োজন দেশের চলমান প্রেক্ষাপটে চাহিদা অনুযায়ী জনবল দিতে ব্যর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তার পরও দেশের চলমান স্বাস্থ্য নীতি মালা অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য সরকার ৬৫টি পদ মঞ্জুরি করে। যাকে বলা হয় মঞ্জুরিকৃত পদ। এই মঞ্জুরিকৃত পদের বিপরীতে বর্তমানে এ হাসপাতালে কর্মরত রয়েছে ৩৮ জন ডাক্তার। যা দ্বারা জেলা বাসীর চিকিৎসা বা স্বাস্থ্য সেবা নেয়ার জন্য পর্যাপ্ত নয়। যদিও বর্তমানে হাসপাতালের কাগজে কলমে ৩৮ জন ডাক্তারের কর্মরত দেখানো হয়েছে। তন্মধ্যে ৫ জন ডাক্তারই কর্মস্থলে দীর্ঘ দিন যাবত অনুপস্থিত রয়েছেন। অনেকে বলে থাকেন, তারা কর্মস্থলে উপস্থিত হয়েও অজ্ঞাত কারণে নিখোঁজ রয়েছেন।
হাসপাতাল টির তত্তাবাধয়ক পদ একটি। এই পদটি দীর্ঘ দিন যাবত খালি রয়েছে এই পদের দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক। যেটিকে বলা হয় তত্বাবধয়ক। তিনি মূলত হাসপাতালটির সহকারি পরিচালক। একই ব্যক্তি একই সাথে ২টি দায়িত্ব পালন করছেন। এছাড়াও সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদ ১টি তাও খালি। সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদ ১টি এটিও খালি। সিনিয়র কনসালটেন্ট (শিশু) পদ ১টি দীর্ঘ দিন যাবত তাও খালি। এভাবে সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) পদ ১টি, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওঃ) পদ ১টি, সিনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) পদ ১টি, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) পদ ১টি, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদ ১টি দীর্ঘ দিন যাবত খালি রয়েছে। এইভাবে আবাসিক মেডিকেল অফিসার পদ ২টি, রয়েছে ১টি, এ্যানেসথেটিস্ট বা অজ্ঞান ডাক্তার পদ ২টি একটিতেও নেই ডাক্তার অর্থাৎ ২টি পদেই খালি রয়েছে।
এভাবেই দেশের প্রাচীন জেলা শহর ও ঐতিহ্যবাহী এজেলায় ৩৫ লাখ নাগরিকের স্বাস্থ্য সেবার জন্য উন্নত চিকিৎসালয় ২৫০ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতাল চিকিৎসা সেবার নামে জনগনকে খুড়িয়ে খুড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তাছাড়া বর্তমানে যারা হাসপাতালে কর্মরত রয়েছেন তারাও ঠিক মতো রোগীদেরকে চিকিৎসা সেবা না দেয়ার অভিযোগ রয়েছে।
সচেতন জেলাবাসী মনে করেন, যারা বর্তমানে এই বিভাগের দায়িত্বে রয়েছেন ৩৫ লাখ জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে এবং বর্তমান ঐক্যমতের সরকারের প্রধান ও তৃতীয় বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষিত মফস্বলের জনগণের এক মাত্র উচ্চ চিকিৎসা কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ডাক্তার সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ
0 0 0
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
