
কবির হোসেন মিজি====
ভুলক্রমে বিষপানে আবুল কাশেম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর চাপালি গ্রামে।
জানা যায়, চাপালি গ্রামের অলি উল্লার ছেলে আবুল কাশেম (২০) গতকাল রোববার দুপুরে ফসলি জমিতে বিষ দিয়ে বাড়িতে আসার পর ভুল বশতঃ সে বিষ মাখা হাত দিয়ে খাবার খেতে থাকে। এর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। সন্ধ্যার পর তিনি মারা যান। পরে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে যায় পুলিশ।
