
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মতলব দক্ষিণ থানার চিরায়ু গ্রাম থেকে মো. ওমর ফারুক (৩৭) নামে মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মাদক দ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম মতলব দক্ষিণ থানাধীন চিরায়ু গ্রামস্থ তালুকদার বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নিজ দেহ তল্লাশি করে আসামি মোঃ ওমর ফারুক, পিতা -চানমিয়া, মাতা- মনোয়ারা বেগমকে ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে মত দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
