
শাহরিয়ার খান কৌশিক ॥ মতলব দক্ষিণ উপজেলার নাগদা বেপারী বাড়ির করিরের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন কবিরের ফুফাতো ভাই শাকিল, বোন মনোয়ারা, আকলিমা, মা রেজিয়া বেগমসহ একই বাড়ির মহসিন, ওমর ফারুক আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালসূত্রে জানা যায়, নাগদা বেপারী বাড়ির আব্দুল শুক্কুরের প্রবাসী ছেলে কবির হোসেনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ে পছন্দের গান বাজানো কে কেন্দ্র করে বেপারী বাড়ির লোকজনের সাথে কিছু বখাটে যুবকদের তর্ক-বির্তক হয়। তারই জের ধরে একই গ্রামের বাচ্চুর ছেলে নেতৃতে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবন্ধ চক্র হামলা চালায়। হামলাকারেিদর মধ্যে ইউসূফ, জিসান, কাদির, সবুজসহ একাধিক ব্যক্তি জড়িত বলে জানায় কবিরের পিতা শুক্কুর বেপারী। তিনি আরো জানান, “হামলায় এলাকার উশৃঙ্খল এবং প্রভাবশালী ব্যক্তিদের ছেলেরাও এর সাথে জড়িত। আমার মেয়ের গলার স্বর্ণের চেইন, রিনার নাকে জিনিস নিয়ে যায় তারা, বাড়ির পাশে ফসলী জমিও নষ্ট করে। একমাত্র ছেলেটা বিদেশে থাকে, ওদের বিরুদ্ধে কোন কথা বললে আমাকেও মেরে ফেলতে পারে। হামলার বিষয়টি এলাকার গনম্যাণ ব্যক্তিরা সমাধান করে দিবে বললে আমি থানায় মামলা করেনি। মামলা করেও তাদের সাথে পারবো না ”
হামলায় আহত শাকিল বর্তমানে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
