
শাহরিয়ার খান কৌশিক ॥
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামে প্রাধানিয় বাড়িতে ভাবীর প্রেমে দিওয়ানা হয়ে দেবর আজাদ (২৮) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই নিয়ে এলাকায় ব্যাপক গুণঞ্জন চলছে। গতকাল বৃহস্পতিবার নিহত আজাদকে ময়না তদন্ত শেষে চাঁদপুর মডেল থানা পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সরেজমিন ও পরিবারসূত্রে জানা যায়, পাঁচঘড়িয়া গ্রামের প্রধানিয়া বাড়ির প্রবাসী জুলহাসের স্ত্রীর সাথে একই বাড়ির মৃত নজরুল ইসলামের ছেলে আজাদের সাথে দীর্ঘদিন পরকিয়া সর্ম্পক ছিলো। জুলহাসের স্ত্রী আজাদকে বিয়ে করবে বলে কথা দিলে, গত ১ বছর পূর্বে এই পরকীয়া প্রেমের কারণে আজাদ তার স্ত্রীকে তালাক দেয়। কিন্তু ছলনাময়ী জুলহাসের স্ত্রী বিয়ে না করে আজাদের সাথে অবৈধ সর্ম্পক চালিয়ে যেতে থাকে। আজাদ তার ভাবীকে বিয়ে করতে চাপ দিলে ভাবী রাজি না হওয়ার কারণে অভিমান করে বিষপান করে। গুরুত্বর অবস্থায় তাকে মতলব হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম:
বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
