
মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজ মাঠে সভাটি আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা মিয়া মোঃ আসাদুজ্জামান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, লিয়াকত আলী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মানুষ হুমায়ুন কবির হাওলাদার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাজা আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শফিক উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াস মিয়াজি, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা আবির হায়াৎ শিহাব, আবু হানিফ অভি, সাইফুল সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, মুহাম্মদ রাসেল সরকার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
