
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলায় এসএসসি ও ও দাখিল পরীক্ষার প্রথম দিন (বাংলা ১মপত্র ও কোরআন মাজিদ) ঝড়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তার মধ্যে এসএসসিতে ১৪ ও দাখিলে ৮ জন।
মতলব উত্তর উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৬শ’ ৬৭ জন এসএসসিতে (নিয়মিত ও অনিয়মিত) ও ৩৪৭ জন শিক্ষার্থী দাখিল (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম ফিলাব করে। প্রথম দিন পরীক্ষায় অংশ নেয়নি ২২ জন পরীক্ষার্থী।
এসএসসিতে ১৪ অনুপস্থিতের মধ্যে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছাত্র ২ ও ছাত্রী ৫ জন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ১ ও ছাত্রী ২ জন, বাগানবাড়ি আইডিয়েল একাডেমী কেন্দ্রে ছাত্রী ১ জন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রী ১ জন ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছাত্র ১ ও ছাত্রী ১ জন। অনুপস্থিত নেই দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ও জমিলাখাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।
দাখিলে অনুপস্থিত ফরাজীকান্দি উয়েসিয়া কামিল মাদরাসা কেন্দ্রের ছাত্র ৪ ও ছাত্রী ৪ জন।
মতলব উত্তর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও ও দাখিল পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে।
উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, ২জন ম্যাজিষ্ট্রেটসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকতারা।
সকাল ১১টায় উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ও নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ শেষে ইউএনও মোহা. মফিজুল ইসলাম বলেন, সুন্দর সুষ্ঠভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় স্বতস্ফুর্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলো সুন্দরভাবে পরীক্ষা চলার জন্য সর্বস্তরের লোকজনের সহযোগীতা প্রয়োজন। সরকার ও প্রশাসনের পক্ষ সুন্দর ভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রকাশ প্রস্তুতি নেয়া আছে।
