মতলব প্রতিনিধি ॥ মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের চর উমেদ এলাকায় এক গৃহবধুকে কু প্রস্তাব দিলে রাজি না হওয়ায় তাকে এবং তার স্বামিসহ পরিবারের লোকদের উপর হামলা চালিয়ে তাদেরকে মারাত্মক আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন ছিলো। ঘটনার বিবরণে জানা গেছে, গত শনিবার ১৫ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় চর উমেদ এলাকার আবুল খায়ের চৌকিদারের স্ত্রী মিথিলা (২০) মতলব উত্তর থেকে চর উমেদ নিজ বাড়ির উদ্দেশ্যে একই এলাকার লাবলু বেপারীর ট্রলারে করে রওয়ানা দেয়। এ সময় ট্রলার মাঝ নদীতে আসার পর তাকে ট্রলার চালক লাবলু বেপারী কু প্রস্তাব দেয়। কিন্তু গৃহবধু মিথিলা তাতে রাজি না হলে তাকে মারধর করে।
পরবর্তিতে মিথিলা গত ১৬ ফেব্রুয়ারী মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করে। যার নং ৬৩৭। তারিখ ১৬/০২/২০২০। পরবর্তিতে এই অভিযোগ উঠিয়ে নেওয়ার জন্য লাবলু বেপারী ও তার লোকজন নানা ভাবে মিথিলা ও তার পরিবারকে হুমকি দেয়। কিন্তু তাতে তারা রাজি না হলে তাদের উপর গত ১৭ তারিখ রাত ৮ টায় লাবলু বেপারী, শামীম বেপারী, ইউসুফ বেপারী, বিপ্লব বেপারী, বাহাদুর বেপারী, জাহাঙ্গীর বেপারী, খবির পেদা, শাহিন, আলমগির, হোসেন মৃধা, শাকিল, মামুন, সফিক, নুরু, নুরে আলম, বসু সরকারসহ আরো অনেকে মিথিলার স্বামী আবুল খায়ের চৌকিদারের উপর বাজারে হামলা চালায়। খবর পেয়ে মিথিলা ও তার বাসুর জয়নাল চৌকিদারসহ শ্বাশুড়ি, ননদ বাজারে গেলে তাদের উপরও তারা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আহতরা মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন থেকে সেবা গ্রহণ করে। এদিকে হামলাকারীরা গতকাল ১৮ ফেব্রুয়ারী পূনরায় হামলা চালানোর পরিকল্পনা করলে বাড়িতে পুলিশ থাকার কারনে তারা তা করতে পারেনি বলে তা জানা গেছে। তবে উক্ত হামলাকারীরা আবুল খায়ের চৌকিদারের স্পিডবোর্ড ভাংচুর করে। এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, আমারা এই অভিযোগ সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে গিয়েছি। সহ¯্রাধিক লোক তাৎক্ষনিক ঘটনাস্থলে জড়ো হয়। পরিস্থিতি আমি শান্ত করি। তবে তারা স্পিডবোর্ড ভাংচুর করে।
বর্তমানে আহত মিথিলা ও তার পরিবারের লোকজন অসহায় জীবন যাপন করছে। জেলা পুলিশ সুপারের নিকট ভুক্তভোগী মিথিলা ও তার পরিবারের দাবি হলো যারা তাদের উপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এব্যাপারে মিথিলা গতকাল বুধবার চাঁদপুরের আদালতে একটি মামলা দায়ের করেন।
