মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে সাবেক মন্ত্রীপুত্র দিপু চৌধুরী কর্তৃক গুলি বর্ষনের প্রতিবাদে প্রশাসনের কাছে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার বিকালে নবুর কান্দি বাজার থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রধানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মিরাজ খালিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেঘনা-ধনাগোদা শেষ প্রকল্পের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর নূরে আলম সপন সাধারণ সম্পাদক আল মামুন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন যুবলীগের নেতা আনোয়ার হোসেন আকাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মাসুদ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, আবু হানিফ অভি, শিহাব প্রমুখ।