মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেছেন- নদীমাতৃক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই কাত কার্যকর অবদান রাখছে। এছাড়াও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র সংরক্ষনে অপরিহার্য ভূমিকা পালন করছে। সরকার মৎস্যজীবি ও জেলেদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। আধুনিক ও পরিকল্পিত উপায়ে মৎস্যচাষ, আহরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সরকার ঘোষিত ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে সম্ভাবনাময় মৎস্য কাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি আরো বলেন, প্রাকৃতিক জলাশয় সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র সংরক্ষণ, মৎস্যচাষ ব্যবস্থাপনা ও সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।
‘মাছে মাছে ভরবো দেশ- গড়বো সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মৎস্য অদিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৩ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাকক্ষে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহিদ মোঃ সালেহ, বিআরডিবি কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদউল্যাহ মাষ্টার, সংবাদিক মাহবুব আলম লাভলু, মৎস্য চাষী বাবুল হোসেন, মোহাম্মদ আলী, ওয়াছকুরুনী প্রমূখ। সভা পরিচালনা করেন- মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মোঃ তাফাজ্জল হোসেন। পরে পাঠানবাজার ব্রীজ সংলগ্ন খালে পোনা মাছ অবমুক্ত করেন- ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন,সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
