
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়ের কবলে গাছের চাপায় পড়ে শাহাদাত হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা তার বড়ভাই সাব্বির হোসেন (১৮) গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে সাতটার সময় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা সরকার বলেন, রোববার রাতে তারা দুই ভাই বেলতলী থেকে গোপালকান্দি নিজ বাড়িতে যাওয়ার সময় বদরপুর মোল্লাকান্দি এলাকায় আসলে বেড়ীবাঁধ সড়কে একটি গাছ ভেঙ্গে চলতি মোটরসাইকেলের উপরে পড়ে। এতে করে মোটর সাইকেলে থাকা ২ ভাই গুরুত্বর ভাবে আহত হয়। মোট মোটরসাইকেলটি বড়ভাই সাব্বির হোসেন চালাচ্ছিল। পরে আহত অবস্থায় শাহাদাত হোসেন ও সাব্বির হোসেনকে এলাকাবাসী উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করে। আহত সাব্বির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এদিকে ওই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অকালে শাহাদাতকে হারিয়ে শোকাহত তার পরিবারবর্গ। শাহাদাত গোপালকান্দি গ্রাামের আ. শুক্কুরের ছেলে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
