
মতলব উত্তর উপজেলার নওদোনা গ্রামে জুবায়ের হোসেন (৩) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। শনিবার দুপুর আনুমানিক ২টার সময় তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন বাড়ির লোকজন। তার পিতার নাম সানাউল্লা দেওয়ান।
জানা গেছে, শিশু জুবায়েরের মা বাড়ির পুকুরে গোসল করতে গেলে জুবায়েরও সাথে যায়। সেখান থেকে গোসল শেষ করে তার মা বাড়িতে ফিরে যান। জুবায়েরকে না দেখে তিনি মনে করেন সে ঘরে চলে গেছে। কিন্তু তার মা বাড়িতে গিয়ে দেখে জুবায়ের যায়নি। অনেক খোঁজাখুজি করে তাকে পাচ্ছিল না। পরে দুপুর ২টার সময় তার মৃতদেহ পুকুরে ভাসমান দেখে ডাক-চিৎকার পড়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু জুবায়ের সানাউল্লা দেওয়ানের দ্বিতীয় সন্তান।
