বুধবার সকালে মতলব উত্তর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কতৃক আয়োজিত প্রতিবন্ধি শনাক্তরকরণ জরিপের অভিহিত করণ সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন ইবনে রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালে মোঃ ওয়াহিদ, নির্বাচন কর্মকর্তা হেকমত আলী, একাডেমী সুপারভাইজার কামরুন্নাহার, পরিসংখ্যান অফিসার সাইদুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাইল আলম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান লিয়াকত সরকার, দৈনিক ভোরের ডাকের মতলব প্রতিনিধি ও দৈনিক মেঘনা বার্তার মতলব উত্তর প্রতিনিধি সাংবাদিক শহীদুল ইসলাম খোকন, বাগান বাড়ী ইউনিয়ন পরিষদের সচিব এম.এ কুদ্দুস রোকন, পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মুনসুর আহম্মেদ প্রমুখ।
অভিহিত করণ সভা পরিচালনা করেন গোলাম মোস্তফা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, প্রতিবন্ধিদের সমাজের বোঝা নয় বরং তারা আমাদের মতোই মানুষ। তাদের সহযোগিতা, সহানুভূতি ও সহমর্মিতা দেখানো উচিত। তাদেরকে অবহেলা না করে তাদের সঙ্গে ভাল ব্যবহার করা উচিত। বর্তমান সরকার প্রতিবন্ধিদের জন্য অনেক কাজ করছে। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিবন্ধিদের সনাক্তকরণ যে জরিপ করা হচ্ছে তাতে যেন কেউ বাদ না পড়ে। সরকার জরিপ শেষে প্রতিবন্ধিদের জন্য প্রতিবন্ধি ভাতা, শিক্ষা ভাতা, প্রশিক্ষণ ও বিভিন্ন মাধ্যমে সহায়তা প্রদান করবে। কেউ যদি জরিপ থেকে বাদ পড়ে তাহলে সে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই যারা এই জরিপ কাজ করবে তারা যেন প্রতি ঘরে ঘরে খোঁজ নিয়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ করে প্রতিবন্ধি সনাক্তকরনে সঠিক দায়িত্ব পালন করে।
শিরোনাম:
রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
