স্টাফ রিপোর্টার:
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ঠাকুরপাড়ার মনির হোসেন (৩৫) নামে এক মাদক সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই মেশকে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মনির হোসেনকে আটক করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯৯০ এর ১৯ (১) টেবিল ৭ (ক) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
