মতলব প্রতিনিধি:সবজি চাষের জন্য খ্যাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও তা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। চরাঞ্চলসহ পুরো উপজেলায় এখন শীতকালীন শাক-সবজি শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, চিচিঙ্গা, শসা, বেগুন, বরবটি, করলা, লালশাক, পালংশাক, পুঁইশাকসহ নানা জাতের শাক-সবজির পরিচর্যা করছেন কৃষক-কৃষাণীরা। উপজেলার মাঠে মাঠে শীতের ঝলমলে রোদের আভায় সবজি ক্ষেতগুলো অপূর্ব শোভা ধারণ করছে। এখানকার টাট্কা সুস্বাদু শাক-সবজির কদর রয়েছে দেশের সর্বত্র। কেবল দেশের ভেতরেই নয়, মতলবের শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বহু মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে এখানকার সবজি। বর্ষার পানি নেমে যাওয়ার পরই শুরু হয়েছে চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের এলাকায় সবজি চাষ। ভালো দামের আশায় কৃষকরা হরেক রকমের সবজি চাষ করছেন। কেউ আগাম সবজি তুলছেন, কেউবা সবজির ক্ষেতে নিড়ানী, সার, পানি ও কীটনাশক প্রয়োগ করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে লাউ, শিম, বরবটি, করলা, চিচিঙ্গা, শসাসহ শাক-সবজির মাচা। বাজারে এখন শাক-সবজির দাম বেশি থাকায় কৃষকরা আগাম শাক-সবজি ইতোমধ্যে তুলে বাজারে বিক্রি করা শুরু করেছেন। উপজেলার কৃষি সম্প্রাসারণ অফিস সূত্রে জানা গেছে, মতলব উত্তরে শীতকালে প্রায় ১ হাজার হেক্টর জমিতে শাক-সবজির আবাদ করা হয়ে থাকে। তিনি জানান, মতলবের চাষীরা প্রচুর পরিমাণ শাক-সবজির আবাদ করেন। এসব সবজি ঢাকাসহ বড় বড় শহরের বিভিন্ন আড়ত এবং বাজারে সরবরাহ করা হয়। উপজেলা কৃষি অফিসার সাইফুল আলম জানান, এ উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ থাকায় কৃষকরা শীতের আগাম সবজি চাষ করে থাকেন। আগাম সবজি চাষ করে ভালো দাম পাওয়ায় কৃষকরা দিন দিন শীতকালীন আগাম সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
