মতলব : চাঁদপুর জেলার মতলব ও মুন্সিরহাট বাজারের বিভিন্ন দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। মুন্সিরহাট বাজারে মুদি, ডায়াগনস্টিক সেন্টার ও কনফেকশনারীসহ বিভিন্ন দোকান থেকে ৩১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে মতলব বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানা পুলিশের এস.আই মনির হোসেনসহ সঙ্গীয় পুলিশের সদস্যরা।
শিরোনাম:
মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
