
নিমাই চন্দ্র ঘোষ ॥
মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠান উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। মেলা উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্যাহ প্রধান, মতলব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, কীটনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর রাও নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ লতিফ সিদ্দিকী। পরে ফলদ বৃক্ষমেলার ১০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
