শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিন উপজেলার কলেজে পড়ার স্বপ্ন ভেঙে গেল লিপি আক্তারের। বখাটে যুবক জোর পূর্বক তাকে অপহরন করে নির্যাতন করার পর লজ্জায় বিষপানে আত্মহত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর দেড়টায় মতলব দক্ষিন নওয়া গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় কিশোরীকে তার স্বজনরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনালের হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পর মডেল থানা পুলিশ ময়নাতদন্ত করার জন্য লাস থানায় নিয়ে আসে। নিহত লিপি আক্তারের মা আফিয়া বেগম জানায়, সে নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে মতলব ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু তার স্বপ্ন আর সফল হয়নি। ২০ দিন পূর্বেই পাশ্ববর্তী এলাকার পশ্চিম আচলচীলা গ্রামের শাহ আলম মিজির ছেলে বখাটে সাইফুল ইসলাম বাবু (২৮) লিপি আক্তারকে রাস্তা থেকে সিএনজি স্কুটারে জোর করে তোলে নিয়ে যায়। এই ঘটনায় মতলব দক্ষিন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার দিন রাত সাড়ে ৩টায় সাইফুল ইসলাম বাবুর নানীর বাড়ি থেকে লিপি আক্তারকে উদ্ধার করা হয়। বখাটে সাইফুল জোর পূর্বক লিপির ইজ্জত হানি করে। এতে এলাকায় জানাজানি হলে লোক লজ্জার ভয়ে ঘটনার দিন দুপুরে গোসল শেষে ঘরে এসে বিষপানে আত্মহত্যা করে। অপহরণ মামলা দায়ের করা পর অপহৃতিা সাইফুল ইসলাম বাবু এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এই ঘটনায় দোষী সাইফুল ইসলাম বাবুকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করে এলাকার জনগণ।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব দক্ষিণ
- /
- মতলব দক্ষিনে অপহরণের পর লজ্জায় কিশোরীরর বিষপানে আত্মহত্যা
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
লাশের অপেক্ষায় স্বজনরা, মতলবের হাবিব সৌদি আরবে মৃত্যু
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছর বয়সী মো. হাবিব খান। প্রবাসী জিবন কিন্তু স্বপ্ন পূরণ... বিস্তারিত
মায়া চৌধুরীর ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন... বিস্তারিত
মতলবে হাসপাতাল সিলগালা, জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের... বিস্তারিত
মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ ও হত্যা মামলায় ৪…
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের রাসূলপুর গ্রামে গৃহবধু রহিমা আক্তারকে (২০) ধর্ষণ ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

