চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামের মালবাড়ির ১ যুবককে প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পানিতে ডুবিয়ে শাস্বরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায়। জানা যায় মনোহর খাদি গ্রামের মালবাড়ির আঃ রশিদ মালের ছেলে আক্তার হোসেন মাল (১৮) সাথে পার্শ্ববতী লোকমান সাদের ছেলে শাহ আলম সাদ ও তার স্ত্রী রোকেয়া বেগমের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ওই দিন সকালে বাড়িতে কথা কাটা কাটি হয়। এ ঘটনার জের ধরে নবীর হোসেন প্রকাশ ল্যাংড়া নবীরের সহায়তায় আক্তার হোসেন মালের উপর হত্যার উদ্দেশ্য এই হামলা করেছে বলে আহত আক্তার হোসেন জানায়। ঐ দিন বাড়িতে সকালে আক্তার মালের সাথে শাহ আলম সাদের তর্ক বির্তক হওয়ার ঘটনার জের ধরে সন্ধ্যা আক্তার মালের উপর হত্যার চেষ্টার চালিয়ে হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় আক্তার মাল বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা শাহ আলম, রোকেয়া বেগম ও নবীর হোসেন দেশীয় অস্ত্র নিয়ে আক্তারের উপর হামলা চালায়। হামলা কারীরা দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে এবং আক্তারের চোখ বেধে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টার করে। আক্তারের ডাক চিৎকারে স্থানীয় লোক জন ছুটে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আক্তার হোসেন মালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা করে। অবস্থার অবনতি ঘটলে রাত দেড়টায় চাঁদপুর ২৫০শষ্যার সরকারী জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য ভর্তি করা হয়। আহত আক্তার মালের মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। তার বা হাত ভেঙ্গে ফেলা হয়েছে। এ ব্যাপারে আক্তার হোসেন মাল বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

