
সংবাদদাতা: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক শিশু রয়েছে যাদেরকে আমরা এখনো সকলকে শিক্ষা ব্যবস্থায় শতভাগ নিয়ে আসতে পারি নি। এখনো হয়তো কেউ কেউ বাদ রয়ে যায়। প্রাথমিক শিক্ষায় আমাদের বিশাল একটা অর্জন রয়েছে। আমরা প্রায় শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আনতে পেরেছি। কিন্তু প্রায়ের মধ্যে কিছু কিছু বাদ পড়ে যায়। ওই ধরনের শিশুদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আনতে এই ধরনের ধর্মীয় শিক্ষাভিত্তিক গণশিক্ষা খুবই কার্যকর।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর সার্কিট হাউজে জুম অ্যাপের মাধ্যমে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক চাঁদপুর জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পড়াশুনার বাইরেও ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষার একটি বড় সুযোগ রয়েছে। এই শিশুদের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা যায়, তার মধ্য দিয়ে সামাজিক নানান ধরনের পরিবর্তনের জন্যে এই সুযোগটিকে খুবই উপযুক্তভাবে কাজে লাগানোর অনেক সম্ভাবনা রয়েছে। আমরা অবশ্যই চাই আমাদের দেশের প্রতিটি শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা ও মূল্যবোধের শিক্ষা পেয়ে দক্ষ-জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তারা ভালো মানুষ হয়ে উঠুক। সুনাগরিক হয়ে উঠুক।
প্রধান অতিথি আরো বলেন, আমাদের দেশটি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা তিয়ে তৈরি হয়ে ছিলো, আমরা যের আমাদের সকল শিক্ষার মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবতার চেতনাটি তাদের মধ্যে গতিথ করে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) সৌরেন্দ্র নাথ সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রনালয়ের উপ সচিব এমএ আউয়াল হাওলাদার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ডা. প্রান গোপাল দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষসহ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি ও বিটিভি এর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জিবন, সাবেক সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কর্মশালার সূচনালগ্নে আমন্ত্রিত অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্বলন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন গীতা পাঠ করেন, শ্রী শ্রী মেহোর কালী বাড়ী হরিসভার কেন্দ্র শিক্ষিকা স্বপ্না রানী দত্ত।
চাঁদপুরনিউজ/এমএমএ/
