চাঁদপুর শহরের রহমতপুর এলাকায় নিহত কোহিনুর বেগমের পরিবার পরিজনের খোজ খবর নিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী। গতকাল সকালে তিনি শহরের রহমতপুর কলোনিতে নৃশংসভাবে নিহত মহিলা আওয়ামী লীগ নেত্রী কৌহিনুর বেগমের বাড়িতে গিয়ে তার স্বামীও ছেলেদের খোজ নেন।সুজিত রায় নন্দীর খবর পেয়ে এলাকাবাসী তার কাছে ছুটে আসেন ।উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যারা খুনি তারা যতো বড় শক্তিশালি হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্তা করতে হবে। অপরাধীরা সব সময় অপরাধী, তারা কোনো দলের কিংবা মানুষের কাতারে পরেনা। কৌহিনুর বেগম ছিলেন মহিলা আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী।মহিলা কর্মী হিসেবে ছিলেন একজন সাদা মনের মানুষ্ তার ভিতরে ছিলোনা কোনো লোভ বা প্রতিহিংসা ।আমি ব্যাক্তিগতভাবে তাকে চিনতাম । তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি নিশংসভাবে হত্যার শিকার কোহিনুরের হত্যাকারীর বিচার অবশ্যই হবে। উপস্তিত এলাকাবাসীর সামনেই তিনি মোবাইল ফোনের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে মামলার খোজ খবর নেন।তার ঘাতক নয়নের শাস্তি দাবী করেন । নিহতদের স্বজনদের শান্তনা দিতে গেলে তার স্বামী, বড় ছেলে, ছোট ছেলে হাউ মাউ করে কেদে উঠে। এলাকাবাসী আবেগে আপ্লুত হয়ে পড়ে। নিহতের ঢাকা পড়ৃয়া ছোট ছেলের পড়াশোনা সহ বিদেশে থাকা নিহতের অপর ছেলেকে দেশে আনার ব্যবস্থা করবেন বলে তিনি সকলকে আশ^স্ত করেন । উপস্থিত ছিলেন চাদপুর পৌর সভার কাউন্সিলর ডি এম শাজাহান, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান ,জেলা তরুন লীগের সভাপতি শেখ শরিফ আহমেদ, ঢাকা উত্তর যুবলীগ নেতা জাহাঙ্গির আলম খান, সদর উপজেলা যুবলীগ সদস্য রাসেল পাটোয়ারী, তরুনলীগ নেতা রাসেল খান সহ স্থানীয় এলাকাবাসী।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

