
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর সরকারি মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষায় অনিয়ম প্রসঙ্গে গতকাল সোমবার স্কুলের প্রধান শিক্ষকের নিকট বিক্ষুব্ধ অভিভাবকরা তাদের সন্তানদের ফলাফলের বিষয়টি চেলেঞ্জ করার জন্য দাবী জানান। প্রধান শিক্ষক বিষয়টি সম্পর্কে বলেন, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার পুরো বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার হাতে কিছুই নেই। আপনারা জেলা প্রশাসক মহদোয়ের নিকট বিষয়টি অবহিত করেন। পরে তারিপ্রেক্ষিতে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের নিকট বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন। তাদের দাবী বর্তমান পরীক্ষার ফলাফল বাতিল করে শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হোক।
অভিভাবকদের অভিযোগের দরখাস্ত থেকে জানা যায় যে, উক্ত বিদ্যালয়ে গত ২৩/১২/১৬ইং তারিখ ৬ষ্ঠ শ্রেণীর সকাল সাড়ে ৯টা থেকে ৩ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হলেও, রাত সাড়ে ১১টায় মেধা তালিকায় উত্তীর্নদের নামের তালিকা নোটিশ বোর্ডে টানানো হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ন তালিকায় শুধুমাত্র রোল নং- ৬১০০০০১ থেকে রোল নং- ৬১০০১৫৮ এর মধ্যেই নির্ধারিত ৬০জন ছাত্রী উত্তীর্ন হয়েছে।
চাঁদপুরের অভিভাবকসহ সচেতন মহলের প্রশ্ন যে, ৬১০০১৫৮ থেকে ৬১০০৩৮৯ পর্যন্ত রোল নং এর একটি ছাত্রীও কি ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ন হওয়ার যোগ্যতা রাখে নাই।
এছাড়াও ৪র্থ শ্রেণীর ২৪/১২/২০১৬ইং তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলেও একই অনিয়মের বিষয়টি অনেক অভিভাবক দাবী করেছেন।
বিষয়টি খতিয়ে দেখবেন বলে অভিভাবকদের আস্বস্ত করেছেন জেলা প্রশাসক। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনের পর বিষয়টি নিয়ে সকল অভিভাবকদের সাথে কথা বলবেন বলেও তিনি জানান।
