
প্রেস বিজ্ঞপ্তি ঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদশা আল-হাসানাহ একাডেমির উদ্যোগে মাতৃভাষা দিবসে রোববার সকাল সাড়ে ৬টায় বিদ্যালয় প্রাঙ্গন হতে একটি র্যালী বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্র্ন সড়ক প্রদক্ষিন করে খাজুরিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত ০৬ নং (পঃ) গুপ্টি ইউনিয়নের কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী দিয়েছে।
শ্রদ্ধাঞ্জলী শেষে একাডেমি প্রাঙ্গনে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি এডভোকেট মোঃ এমরান হোসেন, অধ্যক্ষ নুরুল ইসলাম স্বপন, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাজু, দিলীপ চন্দ্র্র দাস, রুহুল আমিন, ওমর ফারুক, খাদিজা আক্তার, নাসরিন আক্তার, সারমিন আক্তার প্রমুখ।
