চাঁদপুর পুরানবাজারে মাদক বিরোধী আন্দোলনের নামে আন্দোলনকারীরা রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। পর্দার আড়ালে থেকে ভদ্র বেসে আন্দোলনের নামে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। গত মঙ্গলবার রাজনৈতিক দলের নেতা মাদকের বিরুদ্ধে আন্দোলনকারী দেলোয়ার হোসেন দেলুর বসত ঘর থেকে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ২ জন ক্রেতাকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ১০ পিছ ইয়াবা উদ্ধার করে। এসময় দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার লৌহজং গ্রামের খালেক শেখের ছেলে হাবিবুর রহমান সুজন (২৮) ইয়াবা কিনতে দেলুর বাড়িতে আসে। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের সুজন ও আইল্লার বিল এলাকার শুক্কুর খানের ছেলে রাসেদ খান (১৮) কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিরোধী আন্দোলনকারী দেলু দৌড়ে পালিয়ে যায়। কিছুদিন পূর্বে বৌ বাজার এলাকার মাদক বিক্রেতা ইউনূছকে ইয়াবা সহ দেলু ও তার সহযোগীরা ধরে ইয়াবা রেখে দিয়ে তাকে ছেড়ে দেয়। পুলিশের চোখে ধূলো দিয়ে মাদক বিরোধী আন্দোলন করার নামে একদল যুবক দীর্ঘদিন যাবত পর্দার আড়ালে থেকে রমরমা ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা পুরানবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে নিজেদের ছবি দিয়ে মাদক বিরোধী ব্যানার ফেষ্টুন সাটিয়েছে। প্রতিদিন তারা ইয়াবা গাজা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মাদক বিরোধী আন্দোলনকারীদের মধ্যে অধিকাংশরাই বিগত দিনে ফেন্সিডিল,গাজা ও ইয়বাসহ আটক হয়ে কারাভোগ করে। তার জেল থেকে বেড়িয়ে এসে নিরাপদে মাদক বিক্রির জন্য রাজনৈতিক দলের কিছু নেতা সাথে নিয়ে মাদক বিরোধী আন্দোলনের আড়ালে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

