
মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু কোনোভাবেই অসাধু জেলেরা মানছে না। নৌ-পুলিশের নাকের ডগায় চাঁদপুর শহরের উত্তর-পশ্চিমাংশে টিলাবাড়ি বাজারে চলছে ইলিশ বিক্রি এবং লঞ্চঘাটের পূর্ব পাশে বিক্রি হচ্ছে পাঙ্গাস (ইনসেটে দৃশ্যমান)। এমনটি প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত চলে।
