মানিক দাস ॥ চাঁদপুর জেলা আওয়ামীলীগের এক সময়ের নেতা ও বীর মুক্তিযোদ্ধা ব্রজ বল্লভ দাস আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার সকাল ১১টা ৪০মিনিটে তিনি পৃথিবীর মায়াত্যাগ করেন। চলতি মাসের শুরুর দিকে ব্রজবল্লভ দাস গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার ছোট কন্যার বিয়ের কয়েক দিন পর প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনােেরল হাসপাতালে ও অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ঢাকা বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি বুধবার পৃথিবীর মায়া ত্যাগ করেন। একটি সূত্র থেকে জানা যায়, ব্রজ বল্লভ দাস ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যা ও নাতী নাতনি সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মরদেহ বিকেল ৫টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করা হয়। রাতে মরদেহটি চাঁদপুর নতুন বাজার শ্রী শ্রী কালীবাড়িতে রাখা হবে। বৃহস্পতিবার ব্রজ বল্লভ দাসকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করার পর চাঁদপুর মহাশশ্মানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ব্রজ বল্লভ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল-রশীদ, চাঁদপুর সাংষ্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরন,সম্মিলিত সাংষ্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূইয়া মন্টু, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সভাপতি পীযুষ কান্তি রায় চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, প্রচার সম্পাদক মানিক দাস, সরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা এম.আর ইসলাম বাবু, সহ-সভাপতি শেখ আল-মামুন,
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মুক্তিযোদ্ধা ব্রজ বল্লভ দাস আর নেই
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
