স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার নেতৃত্বে উপজেলা টাস্কফোস ইলিশ অভয়াশ্রম রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করেছে। পরে আটকজাল গুলি বহরিয়া মাছঘাটে প্রকাশ্যে আগুনে ধ্বংস করা হয়েছে।। চাঁদপুর সদর হরিণা ফেরীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির আইসি গিয়াস উদ্দিন জানান,গতকাল ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ইউএনও ম্যাডাম উপজেলা প্রশাসনের একটি টিম নৌ-পুলিশ এবং ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতা নিয়ে জাটকা এবং ইলিশ নিধন রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় লক্ষ্মীপুর,বহরিয়া,মেঘনার পশ্চিম পাড় ইব্রাহীমপুর চর নদী এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়।
