
চাঁদপুর: জাটকা সংরক্ষণ করার জন্য চলছে অভিযান। জেলা টাস্কফোর্সের পাশাপাশি কোস্টগার্ড চাঁদপুর পরিচালনা করছেন অভিযান।
তারই আলোকে মঙ্গলবার দিনগত রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে শত কেজি জাটকা জব্দ করেন।
কোস্টগাডর্ জানায়, রাত ২২৩০-২৩৩০ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশান চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঢাকাগামী রাজহংস-১০ লঞ্চে অভিযান চালিয়ে আনুমানিক ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকার মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, গরীব ও অসহাদের মাঝে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/
