ফরিদগঞ্জে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় গভীর রাতে পিতার উপর হামলা চালিয়েছে স্থানিয় বখাটেরা। জানাযায়, গত প্রায় ৬ মাস যাবৎ ৮ নং পাইকপাড়া ইউনিয়নের কমলা পুর গ্রামের মিলন বেপারীর মেয়ে তানিয়াকে স্কুলে যাওয়া আসার পথে দক্ষিন শাসিয়ালি এলাকার খোরশেদ আলমের ছেলে জসিম ও তার সহযোগী কমলাপুর গ্রামের মৃত সেকান্দরের ছেলে মিজানুর রহমান নানান ভাবে তানিয়াকে উত্যক্ত করতো। এ নিয়ে তানিয়ার বাবা তাদেরকে বাঁধা দিলেও তারা না শূনে তানিয়ার ভাই রাশেদকে একা পেয়ে মারধর করে। এ বিষয়ে তানিয়ার বাবা মাছ বিক্রেতা মিলন কোন উপায়ন্তর না দেখে মেয়েকে উত্যক্তের বিচার চেয়ে চাঁদপুর আদালত একটি মামলা দায়ের করে। কিন্তু এ মামলার বিষয়ে মামলার আসামীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ফরিদগঞ্জ থানা পুলিশ কোন প্রদক্ষেপ নিতে পারেনি। এ বিষয়গুলো স্থানিয় প্রতিনিধিদের জানালে উল্টো বখাটেচক্র অসহায় মিলনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার বানাচ্ছে। গতকাল তানিয়ার বাবা মিলন মাছ ধরা শেষে রাতে বাড়ী যাবার পথে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জসিম, মিজান, ফারুকসহ তাদের আরো কয়েকজন সহযোগী মিলনের উপর হামলা চালায়। এ সময় তারা মিলনকে দেশীয় অস্ত্রদিয়ে বেদম প্রহার করে। মিলনের ডাক চিৎকারে স্থানিয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে মিলনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা যায়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় গভীর রাতে পিতার উপর হামলা
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

