
স্টাফ রিপোর্টার: ॥চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে বাল্য বিয়ে, মাদক মুক্ত ইউনিয়ন ঘোষনা ও ইউনিয়ন পরিষদ ই-লাইবেরী ও স্টুডেন্ট কর্ণারের উদ্ভোধন করা হয়েছে। বিকাল ৩টায় ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক পাটওয়ারীর সভাপতিত্বে জেলা অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবদুস সবুর মন্ডলকে নাগরিক সংবধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল। এ সময় তিনি মৈশাদী ইউনিয়নের ডিজিটাল সেবার কার্যক্রম দেখে বলেন মৈশাদী ইউনিয়ন জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত হয়েছে। এখানে ডিজিটালের সকল ছোয়া লেগেছে। ইউনিয়নের আপামর জনতার সেবার জন্য এ ইউপি চেয়ারম্যান যে ভাবে কাজ ইউনিয়র পরিষদের তথ্য সেবা কার্যক্রম চালু করেছে, তা সত্যি প্রশংশার দাবিদার। কোন মানুষ যাতে হয়রানি না হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মৈশাদী ইউনিয়নে যে ভাবে সিসি ক্যামরার নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়েছে। তাতে ইউনিয়নের মানুষের সেবার মান বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদকে নিরাপত্তা ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে ইউনিয়ন পরিষদকে সিসি ক্যামরার নিয়ন্ত্রনে আনা হয়। এ জন্য ইউপি চেয়ারম্যান সত্যি প্রশংসার দাবিদার হয়েছে। মৈশাদী একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে হলে সকলকেই চেয়ারম্যানকে সহযোগীতা করতে হবে।
তিনি বলেন এ ইউনিয়ন পরিষদের যে একবার আসবে, পরিষদের সুন্দর্য দেখে সেই মুগ্ধ হবে। ইউনিয়নে পরিষদকে ডিজিটালে রুপান্ত করতে সকল কিছুই পরিপূর্ন হয়েছে। এ ইউনিয়নের তথ্য সেবা, ই-লাইব্রেরী, ই-কর্ণার, ফ্রি ওয়াই ফাই, কম্পিটার প্রশিক্ষনসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রমকে আরো বেগমান করতে হবে।
তিমি মাদক প্রসঙ্গে বলেন, মৈশাদী ইউপি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে ইউনিয়ন পরিষদকে মাদক মুক্ত করার জন্য কাজ করছে, তা প্রশাসনের সকলের কাছে প্রসংসিত হয়েছে। ইউনিয়ন থেকে মাদককে নির্মূল করতে হলে ইউপি চেয়ারম্যানকে সকলকে সহযোগীতা করতে হবে।
ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা উদয়ন দেয়ান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মো. সামছুল আলম চিশতী, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হক, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আঃ মান্নান, উপজেলা কমিউনিটি পুলিশিংঃেয়র সভাপতি সালে আহমেদ জিন্নাহ, জেলা জাতীয় পাটির সভাপতি কামাল পাটওয়ারী, বালিয়া ইউপি সচিব এম এ কুদ্দস রোপন, ৪নং ওয়ার্ড ইউডি মেম্বার মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, সাধারন সম্পাদক বোরহান বেপারী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, ইউনিয় বিএনপির সভাপতি আলহাজ্ব খান আবদুস সাত্তার মাষ্টার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান স্বপন,,মৈশাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া, সাধারন সম্পাদক সুমন গাজী, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক কালু মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর খান বাবলু, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. হাকিম গাজী, ২নং ওয়ার্ড ইউপি মেম্বার কালাম বেপারী, ৩নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. বজলুল গনি জিলন, ৪ওয়ার্ড ইউপি মেম্বার মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. সেলিম বেপারী, ৬নং ওয়ার্ড ইউপি মেম্বা মো. দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. বারেক খান, ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার আবুল হোসেন খান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সাহিদা বেগম, শিল্পী আক্তার, ইউনিয়ন তথ্য সেবার কেন্দ্র পরিচালক মো. কাউছার আলম বিলাস, জেসমিন আক্তারসহ প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধরন উপস্থিত ছিলেন।
