শহরের মোটর সাইকেল চোর চক্রের সদস্য সাগর (২০)কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। বুধবার রাত ৩টায় চাঁদপুর মডেল থানা এ এসআই আহসানুজ্জামান ও আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের সড়ক ভবনের সামনে থেকে তাকে আটক করেন। আটক সাগর শহরের কুলি বাগান এলাকায় শফিকুর রহমানের পুত্র। জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বিপনীবাগস্থ পদ্মা হাসপাতালের সামনে থেকে গনি বক্স নামের এক ব্যক্তি ইয়ামা ব্র্যান্ডের একটি লাল মোটর সাইকেল (চট্টগ্রাম-ল-২১৬৯) চুরি হয়ে গেলে বিষয়টি তিনি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবশেষে সড়ক ভবনের সামনে থেকে মোটর সাইকেল চোর চক্রের সদস্য সাগরকে আটক করতে সক্ষম হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

