চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদের মোবাইল প্রতীকের সমর্থনে একেএম মাজহারুল ইসলাম খোকন সরকারের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা ৩নং কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মান্নান মালের নের্তৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের গণসংযোগ হয়েছে শহরে। গত ক’দিন ধরে ব্যাপক গণসংযোগকালে ১৪নং ওয়ার্ড থেকে শুরু করে ১৩, ১৫, ১২, ১১, ১০, ৯নং ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে মোবাইল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, নাছির উদ্দিন আহমেদ একজন পরীক্ষিত মেয়র। গত ৯ বছর চাঁদপুর পৌর এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাছির উদ্দিন আহমেদের মোবাইল প্রতীকে আবারও ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। গণসংযোগ ও লিপলেট বিতরণকালে মুক্তিযোদ্ধারা বলেন, দূর্নীতিমুক্ত ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দক্ষতা, সঠিক নের্তৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতার কারণে নাছির উদ্দিন আহমেদ আমাদের সকলের প্রিয় এবং গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব। চাঁদপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে নাছির উদ্দিন ভূঁইয়া আবারও চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচীত হওয়ার প্রয়োজন রয়েছে। চাঁদপুরে উন্নয়ন প্রকল্পে রাস্তাঘাট, কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট, পৌর মার্কেট, আতœ সামাজিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন, পৌর অডিটরিয়াম, পৌর কবরস্থান উন্নয়ন সহ ব্যাপক উন্নয়নে নাছির উদ্দিন আহমেদের অবদান চাঁদপুর পৌরবাসী কখনো ভূলতে পারবে না। আমরা নাছির উদ্দিন আহমেদকে পূনারায় নির্বাচিত করতে পারলে বর্ধিত ১৩ ও ১৪নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হবে আমাদের বিশ^াস । এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমেঃ- আব্দুল মান্নান মাল, মোঃ কাসেম (জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার) মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, শোয়েব আলী, জালাল উদ্দিন তপাদার, সায়েদ বকাউল, সানাউল্যাহ প্রধানিয়া, শেখ মোঃ শহীদ উল্যাহ, জাহাঙ্গীর আলম, আশ্রাফুল হোসেন, মমতাজ হাজরা, ফজলুল হক বিএসসি, গিয়াস উদ্দিন, মতিন পাটওয়ারী সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

