চাঁদপুর-ঢাকাগামী যাত্রীবাহি ইমাম হাসান-২ লঞ্চে কিশোরীকে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষনকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় কিশোরীর মা আজিমুন্নেছা বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে কিশোরী ২২ ধারা জবানবন্দি দিয়েছে। জানা যায়, ফরিদগঞ্জ থানার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম লাড়–য়া গ্রামের প্রবাশী বাদশা ছৈয়ালের ছেলে জাফর ছৈয়াল (২২) দীর্ঘ ২ মাস যাবত ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিন মদনা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে মোবাইলে বিভিন্ন সময়ে ফোন করে উ্যকক্ত করতো। গত ১৩ জুন সন্ধ্যায় কথা বলার নামে বাড়ি থেকে এনে মাদ্রাসা ছাত্রীকে চান্দ্রা চৌরাস্তায় থেকে সিএনজিতে জোর পূর্বক উঠিয়ে মাদ্রাসা ঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসে। তাকে বিয়ের প্রলোবন দেখিয়ে ইমাম হাসান লঞ্চে স্টাফ কেবিনে ঢুকিয়ে জোরপূর্বক ধষর্ণ করে। এসময় লম্পট জাফরের সহযোগী ফরিদ, জসিম, ইমান, মাসুদ হাজারী সাথে থেকে কেবিনের বাইরে দাড়িয়ে পাহাড়া দেয়। লঞ্চ
ঘাটে থাকা কালীন সময়ে কিশোরীকে পরপর দুবার ধর্ষন করে লম্পট জাফর। তাকে ঢাকা নিয়ে পরদিন ১৪ জুন সকাল সাড়ে ৭টার সোনার তরী লঞ্চে চাঁদপুরে এসে হাইমচর ফরিদের চাচা হানিফ মিজির বাড়িতে নিয়ে আটকে রাখে। আশেপাশের লোকজন ঘটনা জানতে পারায় লম্পটরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় হাইমচরের চরকৃষ্ণপুর গ্রামের চিহ্নিত দালাল ইসমাইল, দেলোয়ার বেপারী সহ কয়েকজন কিশোরীকে নিয়ে লম্পট জাফরের বাড়ির পাশে রায়ের বাজার এলাকায় নিয়ে রাখে। পরে জাফরের পাশের বাড়ি আবু তাহের ও সলেমান চকিদারকে সাথে নিয়ে উল্লেখিত দালালরা জাফরের মা জান্নাত বেগমকে ভয়-ভীতি দেখিয়ে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে কিশোরীকে তার মায়ের হাতে তুলে দিয়ে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকী দেয়। এই ঘটনায় মেয়ের মা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের পর দালালচক্র ও আসামীদের মধ্যে বাকবিদন্ড সৃষ্টি হয়। কারণ দালালরা কিশোরীর বরাত দিয়ে টাকা নিয়ে নিজেরা ভাগবাটোয়ারা করে নেওয়ায় ঘটনা ফাঁশ হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঁদপুর মডেল থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়েরের পর কিশোরীকে মেডিকেল টেষ্ট করানোর জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে আদালতে পাঠানোর কিশোরী ২২ ধারা জবানবন্দি দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাবাহি লঞ্চে কিশোরী ধর্ষনের ঘটনায় যারা জড়িত রয়েছে ও যেসকল দালালচক্ররা টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

