মেহের উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ

মোঃ জামাল হোসেন ঃ
একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবার ও সমাজকে ধ্বংস ছাড়া কোন কিছুই করতে পারে না। মাদক ও জঙ্গিবাদ একটি পরিবারে নিরবে এসে বিস্তৃতি লাভ করে ধ্বংসের দিকে নিয়ে যায়। একই সাথে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা পুরো জাতিকে হুমকীর মুখে ঠেলে দেয়। আমাদের এ সকল অপরাধ থেকে দূরে থাকতে হবে। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনের মতো ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। গতকাল শনিবার দুপুরে মেহের উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি ও শাহরাস্তি থানা’র যৌথ আয়োজনে চাঁদপুরের শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম উপরোক্ত কথাগুলো বলেন।
শাহ্রাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নূর হোসেন মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, সহকারী পুলিশ সুপার মোঃ মনজিল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ এম এ আঊয়াল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া লিটন, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা’র সুপার মাওঃ জহুরুল হক, কাকৈরতলা মদিনা জামে মসজিদের ইমাম মাওঃ ফয়েজ আহমেদ, ইউপি কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক দুলাল।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ১৩নং ওয়ার্ড সদস্য মোঃ তুহিন খান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, চিতোষী পূর্ব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ মানিক, উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান সেন্টু, সহ সভাপতি মোঃ জামাল হোসেন, ইউপি কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন- ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও ইউপি কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল পাটোয়ারী।
