চাঁদপুর সংবাদদাতা :চাঁদপুরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের নিঃস্বর্ত মুক্তির দাবীতে জেলা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে চিত্রলেখার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে চিত্রলেখা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি মনির মিজি, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সেলিম, শহর যুবদলের আহ্বায়ক কাদির বেপারী, যুগ্ম আহ্বায়ক শাহ নুর বেপারী শানু, দিন মোঃ জিল¬ু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলু।
শিরোনাম:
বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
