চাঁদপুর শহরের পুরানবাজার রঘুনাথপুর বেড়িবাঁধের পাশে শেক বাড়িতে ঘরের আরার সাথে ওড়না পেচিয়ে মিনু আক্তার (১৫) নামের এক কিশোরী রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। পুলিশ কে না জানিয়ে প্রকৃত ঘটনা গোপন রেখে তরিঘরি করে গভীর রাতে দাফন করায় এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শনিবার রাত্র ১০টায় কিশোরী মিনুর মা লতুফা বেগম পাশের ঘর থেকে এসে ঝুলন্ত অবস্থায় তার মেয়েকে দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে বাড়ির মানুষ দৌড়ে এসে ঘরের আরার সাথে ঝুলন্ত লাসটি নিচে নামিয়ে আনে। কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জানতে পেরে এলাকার মানুষ শেখ বাড়িতে এসে ভিড় জমায়। পরে রাজনৈতিক দলের নামধারী কাউকে বুঝতে না দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করে রাতেই দাফন করার কাজ শেষ করে। জানা যায়, রঘুনাথপুর মুসলিম ফকিরের বাড়ির পার্শ্বে আলমগীর শেখের ঘরে এই ঘটনা ঘটে। তার ৩ ছেলে ৩ মেয়ের মধ্যে মিনু আক্তার সবার বড়। সে রঘুনাথপুর হাজী করিম খাঁর স্কুলে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। অজ্ঞাত কারণে কিশোরী মিনু আক্তার নিজের বসতঘরের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকার কিছু যুবক বিষয়টি আত্মহত্যা নয় শারিরীক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে অপ্রচার চালায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার পুলিশ জানলে স্থানীয় যুবকরা পুলিশকে ভুল তথ্য দিয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়ে লাসটি রাতেই দাফন করে পেলে। তবে কিশোরীর মৃত্যুর ঘটনায় রঘুনাথপুরে বিভিন্ন দোকানের ও বাড়িতে স্থানীয় লোকদের মাঝে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। কিশোরী মিনু আক্তার কে হত্যা করে ঘরের আরার সাথে ঝুলিয়ে রেখেছে অনেকেই মন্তব্য করেছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

