মিজান লিটন
রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী, মাছের পোনা অবমুক্ত করণ ও কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদপুর এর নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপা শাসুন্নাহার এর সাথে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় শহরের শপথ চত্তর থেকে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোটারী ক্লাবে এসে মতবিনিময় সভায় মিলিত হয়।
এর পূর্বে শহরের মুখার্জিঘাট ডাকাতিয়া নদীতে পুলিশ সুপার মাছের পোনা অবমুক্ত করেন।
মতবিনিময় সভায় জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ডাঃ এস.এম. শহিদ উল্যাহর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা সিপিও মনির আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি বক্তব্যে বলেন, আমি চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে এসেছি। সেই হিসেবে শতভাগ কাজ করতে চাই। পুলিশ সুপার হিসেবে আমি চাঁদপুরবাসীর হৃদয়ে স্থান নিতে চাই। তাহলে ব্যক্তি হিসেবে স্থান পাবো। কমিউনিটি পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষে প্রতি বুধবার বৈঠক করা হবে।
তিনি আরো বলেন, সমাজে যারা অপরাধ করে তারা আমাদের চার পাশেরই লোক। যারা অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে সামাজ থেকে বাদ দিতে হবে। কোনস্থানে দলাদলি কিংবা অন্তকোন্দল হলে পুলিশ কোন ভাবেই ছাড় দেবে না। সামনে পবিত্র ঈদুল ফিতর, এই উপলক্ষে মার্কেট গুলোতে এখন থেকে বেচা কেনা শুরু হয়েছে। কমিউনিটি পুলিশিকে নিয়ে ঈদ উপলক্ষে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শাকিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম, মডেল থানার অফিসার ইনাচার্জ এএইচ এনায়েত উদ্দিন পিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সহ-সভাপতি কাজী শাহাদাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আলহাজ¦ সফিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন জিন্না, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেন।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি রোটা. আ. আল মামুন, শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ আ. আউয়াল মজুমদার, বাগাদী ইউনিয়নের সভাপতি হাসান খান, চান্দ্রা ইউনিয়নের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ৭ এর সাধারণ সম্পাদক নুরুজ্জামান কালু, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১২ এর সাধারণ সম্পাদক ডা. সফিউল্লাহ, প্রচার সম্পাদক মিজানুর রহমান লিটন, পৌর কমিউনিটি পুলিশিং বিটি রোড মহল্লা কমিটির সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল, পৌর সভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস প্রমুখ।
উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা জীবন কানাই চক্রবর্তী, শেখ আ. মান্নান, আবু জাফর মো. মাঈনুদ্দিন, হাইমচর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আ. শাহাদাত মাস্টার, কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আ. রশীদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণধন দেব, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ২ এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ৬ এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১০ এর সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১২ এর সভাপতি ফিরোজ আহম্মেদ সুমন সহ জেলা কমিউনিটি পুলিশিং, পৌর কমিউনিটি পুলিশিং, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ও বিভিন্ন উপজেলা কমিউনিটি পুলিশিং এর কর্মকর্তারা।

