
নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জের ধরে সংঘর্ষে তিন জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় নাছিমা বেগম বাদী হয়ে গত ৫ মে ২০২০ খ্রি. চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং- ৪।
ঘটনার বিবরনে জানা যায়, রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী তপদার বাড়ির সেলিম তপদারের বসত ঘরে এসে সম্পত্তি গত বিরোধের জের ধরে তার ছোট ভাই আবু রাসেল মোঃ হানিফ রাজু, তার স্ত্রী মরিয়ম বেগম, বড় ছেলে রায়হান সানি, মেঝো ছেলে সালমান জনি ও ছোট ছেলে তানভীর একত্রিত হয়ে সম্প্রতি গত ২৪ এপ্রিল হামলা চালায়। এই হামলায় সেলিম তপদার সহ তার স্ত্রী নাছিমা বেগম ও তার ছেলে সানাউল্যাহ তপদার গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। সেলিম তপদার ও তার স্ত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় এবং তার ছেলে সানাউল্যাহ তপদারের অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। রাজু গংরা সেলিম তাপদারের উপর হামলা চালিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করে। মামলায় রাজু গংরা উল্লেখ করেন বাঁশ কাটাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। অথচ রাজু তপাদারের একটি বাঁশের আগা সেলিম তপদারের ঘরের জানালায় চলে আসলে সেলিম তপদার ওই বাঁশের আগাটি কয়েকবার কেটে দেওয়ার জন্য তার ছোট ভাই রাজুকে বলে। তারা এতে কোন গুরুত্বই দেয়নি। বেশি কিছুদিন অপেক্ষ করে সেলিম তপদার নিজেই বাঁশের আগাটি কেটে দেয়। যা নিয়ে ইতিপূর্বেই মিমাংসা হয়ে যায়।
এ বিষয়ে সেলিম তপাদার জানায়, আমাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি গত বিরোধ চলে আসছে। তারা আমাকে আমার বসত ঘর থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। এ জন্যই তারা সবাই একত্রিত হয়ে আমার বসত ঘরে এসে আমাদের উপর হামলা চালায়। আমরা যেন এ বসত ভিটা ছেড়ে চলে যাই। তারা আমাদের উপর হামলা চালিয়ে আমাকে ও আমার স্ত্রী এবং আমার ছেলেকে রক্তাক্ত জখম করে উল্টো আমার বিরুদ্ধে তারা একটি হয়রানি মূলক মামলা দায়ের করেছে।
তিনি আরো বলেন, তারা বলে আমার বিরুদ্ধে নাকি একাধিক মামলা রয়েছে। অথচ রাজুর বিরুদ্ধেই চাঁদপুর সিনিয়র জজ কোর্টে ভাংচুর, জালাও-পোড়াও সরকার বিরোধী মামলা চলমান রয়েছে। যার নম্বার এস/টি/সি- ৫৭। রাজু তার সন্তান ও বিভিন্ন লোক মারফতে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে পাণ নাশে হুমকী দিচ্ছে। আমি বর্তমানে নিরপত্তা হীনতায় রয়েছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সু-দৃষ্টি দিবেন।
