
চাঁদপুরে ড্রেজার দেলুর বুদ্ধিমত্তায় রেকার ছাড়াই গাড়ি উদ্ধার
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার বিষœপুর ইউনিয়নের কানুদিতে রাস্তার পাড় ভেঙ্গে পাথরসহ ড্রাম ট্রাক পুকুরে পরে গেছে। রবিবার দুপুরে ড্রেজার দেলুর বুদ্ধিমত্তায় রেকার ছাড়াই একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বিষœপুর ইউনিয়নের কানুদি গ্রামের কবির চৌধুরী বাড়ির ওমর চৌধুরি তার ২য় তলা ভবন নির্মানের কাজ শুরু করে। নির্মানের কাজের জন্য ওমর চৌধুরি নিজের স্বার্থ হাছিল করতে তার বাড়ির পুকুর পাড়ের কাচাঁ রাস্তা দিয়ে ৭ টন ওজনের পাথর, সিলেকশন ও বালুসহ ড্রাম ট্রাকটি নেওয়ার জন্য চালকে চাপ প্রয়োগ করে। চালক নিজের ইচ্ছার বিরুদ্ধে সেই রাস্তা দিয়ে মাল বোঝাই ড্রাম ট্রাকটি তার কথামত নেওয়ার সাথে সাথেই কাঁদা নরম কাঁচা রাস্তার পাড় ভেঙ্গে প্রায় ১৫ ফুট নিচে পড়ে যায়। এ সময় চালক সহ ২ জন আহত হয়। এই খবর পেয়ে গাড়ির মালিক ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি উদ্ধার কিভাবে করবে এই নিয়ে চিন্তাত হয়ে পড়ে। এই সময় দূরঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারকারি চাঁদপুরের দক্ষ ও অভিজ্ঞ ওয়্যারলেছের ড্রেজার দেলুর মোবাইল নাম্ভার নিয়ে তাকে ফোন করে ঘটনাটি জানায়। সে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রেকার ছাড়াই গাড়িটি উদ্ধার করে। এই কাজের জন্য সে তার একটি ছোট পিকআপ গাড়ি, রশি, চেইন কপ্পা ব্যাবহার করে। ড্রেজার দেলু বিপদগস্থ গাড়ির মালিকদের কাছ থেকে খুব কম খরচে নদী,পুকুর, ডোবা থেকে পড়ে যাওয়া দূরঘটনায় কবলিত ট্রাক,বাস ও বিভিন্ন গাড়ি অল্প সময়ে উদ্ধার করতে পারে।
এই বিষয়ে ড্রেজার দেলুর জানায়,বিগত ২১ বছর যাবত নিজের বুদ্ধিমত্তায় রেকার ছাড়াই প্রায় ১৫ টন ওজনের মেশিন,গাড়ি উদ্ধার করেছি। দূরঘটনায় কবলে পরে ট্রাক,বাস ও বিভিন্ন গাড়ি উদ্ধার করতে দিনের পর দিন মালিকদের ভুগতে হয়েছে। এর অবসান ঘটাতে এই প্রথম চাঁদপুরে একমাত্র আমি দক্ষতার সাথে গাড়ির কোন ক্ষতি ছাড়াই নদী,পুকুর, ডোবা থেকে পড়ে যাওয়া দূরঘটনায় কবলিত ট্রাক,বাস ও বিভিন্ন গাড়ি অল্প সময়ে উদ্ধার করতে পারি। যদি কেউ এই ধরনের সমস্যা পরেন তাহলে আমার ব্যবহিত ০১৮২২৮৫৭২৭৭ মেবাইল নাম্বারে ফোন করলেই সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে দূরঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করে মানুষের সেবা করবো।
