যুদ্ধাপরাধ মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয়ে কম্পিউটার জব্দ করার পর আজ বিকালে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে গতকাল ট্রাইব্যুনালের মাস্টার রোলের কর্মচারী নয়ন আলীকে আটক করা হয়েছে। পেনড্রাইভের মাধ্যমে ট্রাইব্যুনাল থেকে তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শিরোনাম:
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
