
প্রেস বিজ্ঞপ্তি
গত ১৭ অক্টোবর রূপালী চাঁদপুরের কেন্দ্রীয় কমিটি করা হয়। রাজধানীর ২৬ বঙ্গবন্ধু এভিনিউর ৫ম তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতি ও সম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট প্রথম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কাজী দিলজেব কবির রিপনকে চেয়ারম্যান ও নূর হোসেন নূরুকে সেক্রেটারি করে এ কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান জোবায়ের আলম বাপ্পী ও ফারুক আহমদ কাকন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ কে এম মোস্তফা মামুন ও জসিম উদ্দিন খান, অরগানাইজেশন সেক্রেটারি নুরুল আমিন খান আকাশ, জয়েন্ট অরগানাইজেশন সেক্রেটারি মো. কামরুল ইসলাম ও কামরুজ্জামান মাখন, ট্রেজারার তপন কর্মকার, জয়েন্ট ট্রেজারার আবদুল্লাহ আল মামুন আপেল, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি আলম শামস, জয়েন্ট মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি আবদুল লতিফ, অফিস সেক্রেটারি নূর এ আলম রিপন, জয়েন্ট অফিস সেক্রেটারি আনোয়ার জামাল জুন্নি, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ওমর শরীফ কচি, জয়েন্ট সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নূর ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ মেম্বার গিয়াস উদ্দিন মিন্টু, মো. আবু তাহের, জসিম উদ্দিন লিমন, জামিল হোসেন।
উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলার কিছু সমমনা ও সমবয়সী যুবক রাজধানীর ঢাবির টিএসসির সবুজ চত্তরে বসে এই সংগঠনের পরিকল্পনা করে। বন্ধুত্বের দৃঢ় ঐক্য, দুস্থ্যদের সহযোগিতা ও সমাজ সেবা, পরিচ্ছন্ন কৃষ্ঠি কালচার সমৃদ্ধ আধুনিক জীবনের প্রত্যয় নিয়েই রূপালী চাঁদপুরের আত্ম প্রকাশ।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
