চাঁদপুর শহরে রেলওয়ের পরিত্যাক্ত জায়গা দখল নিয়ে হরিলুট চললেও এখন লীজকৃত জায়গা নিয়ে দখলের পায়তারায় লীপ্ত এক শ্রেনীর সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র। তেমনি বকুলতলা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনীর ই/২৫ ও ই/২৮ কোয়ার্টারের মাঝখানে জনৈক শহর বানু নামক মহিলা ভুয়া নদী ভাংতি লোক বলে জায়গা দখল করে একটি ঘর নির্মাণ করছে বলে রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া অবৈধ ঘর নির্মাণকারী শহর বানু রেলওয়ে কোয়ার্টারের পাশে থাকা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নামীয় লীজকৃত পুকুর পাড় দখল করে সেখানেও ঘর নির্মাণের পায়তারায় লীপ্ত রয়েছে। তার এ ঘর নির্মাণ কাজে সহযোগিতা করছে তার ছেলে ফয়সাল (২৬), আল-আমিন (১৩), সম্পা (১৮) ও আরশাদ নামক এক ব্যাক্তি। এ ব্যাপারে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয় ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রেলওয়ে থানা সূত্রে জানাগেছে। সরেজমিন গতকাল সোমবার বকুলতলা রেলওয়ে কলোনীতে গিয়ে দেখা যায় রেলওয়ের পিআইডাব্লিউ কর্তৃপক্ষের কর্মচারী নামীয় বরাদ্দকৃত কোয়ার্টার ই/২৫ ও ই/২৮ এর মধ্যবর্তী স্থানে আমগাছের ডালপালা কেটে সেখানে অবৈধভাবে ৮/১০জন শ্রমিক নিয়োগ করে শহরবানুর ২ ছেলে ও ১ মেয়েসহ তড়িগড়ি করে সিমেন্টের পাকা আরসিসি পিলার দিয়ে সেখানে টিনসেড ঘর নির্মাণ করছে। রেলওয়ের পক্ষ থেকে এ খবর পাওয়ার পর নিরাপত্তা ইনচার্জ ,রেলওয়ের হাবিলদার খোরশেদ আলম ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে সোলেমান ঘটনাস্থলে এসে তাদেরকে অবৈধ ঘর নির্মাণ বন্ধ রাখার জন্য বললে তারা ওই সময় নির্মাণ কাজ বন্ধ করে দেয়। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার পর শহর বানু সেখানে পুনরায় পাকা পিলার স্থাপন করে টিনসেড ঘর নির্মাণ করতে দেখা যায়। এছাড়া রেলওয়ের প্রাক্তন কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নামীয় লীজকৃত পুকুরের পাড় দখলের পায়তারায় লীপ্ত থাকলে মোহাম্মদ আলীর ভাই শওকত আলী বাঁধা প্রদান করেন। এ ব্যাপারে রেলওয়ের স্থানীয় ভুমি ও কোয়ার্টারের দায়িত্বে থাকা জাহান শরীফের সাথে যোগাযোগ করলে তিনি জানান, চট্টগ্রাম বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অবৈধ নির্মাণকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে শহর বানু জানান, সে ২লক্ষ ৫০ হাজার টাকায় ঘর নির্মাণকৃত স্থানটি এক হিন্দু মহিলা পদ্মা রানীর কাছ থেকে স্ট্যাম্পের মধ্যে জায়গাটি ক্রয় করেছেন। অভিজ্ঞ মহলের মতে রেলওয়ের জায়গা স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করার দায়িত্ব পদ্মারাণীকে কে দিয়েছে? এ ব্যাপারে রেলওয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

