
শাহরিয়ার খাঁন কৌশিক ঃ চাঁদপুর শহরের বড় ষ্টেশন হরিজন কলোনীর ৪/৫’শ হরিজন বাসিন্দাদের টয়লেটের প্রবেশ পথে ঐ এলাকার বাসিন্দা বাচ্চু লালের বসবাসকৃত ঘরের সামনে পাকা দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে ঐ এলাকায় বসবাসরত হরিজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে হরিজন কলোনীর বাসিন্দা বাচ্চু লাল চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেছেন। জানা যায়, বড় ষ্টেশন হরিজন কলোনীর ১’শ বছর পূর্বে রেলওয়ে কর্তৃক নির্মাণকৃত টয়লেটের সামনে ও ঐ এলাকায় বসবাসরত রেলওয়ের প্রাক্তন কর্মচারী বাচ্চু লাল হরিজনের বাসার সামনে হরিজন কলোনীর বসবাসরত জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী পলাশ সুইপার ও সার্কিট হাউজের ঝাড়–দার ও সুইপার জয় এলাকায় সন্ত্রাসীদের সহায়তায় ২০ ইঞ্চি চওড়া ও ৬ ফুট উচু একটি দেয়াল নির্মাণ করে। এতে করে ঐ এলাকার শত শত হরিজনদের টয়লেট ব্যবহার করার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় তারা টয়লেট ব্যবহার করতে পারছে না। এছাড়া ঐ এলাকার বাসিন্দা বাচ্চু লাল হরিজনের বাসার সামনে একদল বহিরাগত সন্ত্রাসীর সহায়তায় দেয়াল নির্মাণ করে ঐ পরিবারের প্রবেশ পথে আসা যাওয়া বন্ধে করে দেওয়ায় পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার এ দেয়াল নির্মাণ নিয়ে ঐ এলাকার আশ্রাফি লালের ছেলে জয় সুইপার ও পলাশ সুইপার বহিরাগতদের এনে এলাকায় ত্রাসের রাজ্যে কায়েম করে। পরবর্তীতে হরিজনদের চাপের মুখে দেয়াল নির্মাণ করতে পারেনি। গতকাল শুক্রবার এলাকার ও বহিরাগত ৪০/৫০ জন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ দাড় করে রেখে সেখানে দেয়াল নির্মাণ করে। হরিজনদের পক্ষ থেকে সাংবাদিকদের খবর জানালে, সাংবাদিকরা দেয়ালের ছবি তুলতে গেলে অরুন ওরফে মাইকেল জয় হরিজন ও শ্রী বাবু হরিজন একদল সন্ত্রাসীসহ বাচ্চু লাল হরিজন ও তার পরিবারের লোকজনকে জীবন নাশী হুমকী প্রদর্শন করে এবং বলে দেয়াল নির্মাণ নিয়ে কথা বললে তাদের হত্যা করে ফেলবে। উল্লেখ্য, আশ্রাফি লাল হরিজন রেলওয়ের সুইপার হিসেবে চাকুরী ও পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করে যাচ্ছে দীর্ঘ বহু বছর যাবৎ। রেলওয়ে থেকে গত ২ বছর পূর্বে অবসর গ্রহণ করে এককালিন টাকা ও পেনশন গ্রহণ করে যাচ্ছে সরকারের কোষাগার থেকে। অপরদিকে বর্তমানে পানি উন্নয়নে বোর্ডে চাকুরী করে সরকারের তহবিল থেকে প্রতি মাসে বেতনসহ সকল সুযোগ সুবিধা গ্রহণ করে যাচ্ছে। তার দুই ছেলে জেলা প্রশাসক কার্যালয়ে ও সার্কিট হাউজে চাকুরী করার পরও রেলওয়ের সুইপারদের বাসা দখল করে বসবাস করে যাচ্ছে এবং হরিজন কলোনীর হরিজনদের সাথে অমানবিক আচরণ করে যাচ্ছে বলে হরিজনদের অভিযোগ থেকে জানা গেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
