আজ ৫ই অক্টোবর রোজ শুক্রবার চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্ডেন প্রাঙ্গণে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন এর নিয়মিত প্রকল্প বৃক্ষরোপন কর্মসূচী (বনায়ন-১৮) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহমুদা খানম, রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর বিশিষ্ট রোটারিয়ান মফিজউদ্দিন সরকার এবং রোটারিয়ান রহিমা বেগম, রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর সম্মানিত পি.ডি.আর.আর শাহ্ জুনায়েদ আলী, পি.ডি.আর.আর জিয়া উদ্দিন হায়দার সাকিল, বর্তমান ডি.আর.আর রোটা. নাফিজুল আলম, এ.ডি.আর.আর রোটা. কৃপালি চৌধুরী রাহুল, ডিস্ট্রিক সেক্রেটারি রোটা. এম এ আহাদ, রোটার্যাক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেন এর অতীত সভাপতি রোটা. মোহাম্মদ সুফিউল্ল্যাহ, রোটা. আবু সালেহ, রোটা. সজীব হোসেন বিজয়, বর্তমান ক্লাব সভাপতি রোটা. ডা. তামজীদ হোসেন, ক্লাব সচিব রোটা. দীন মোহাম্মদ এবং ক্লাবের অন্যান্য সকল সদস্যগন।
