মিজান লিটন
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা এলাকার এ. খায়ের কিন্ডার গার্টেনের ২য় শ্রেণীর ছাত্র নাঈমকে অমানবিক ভাবে বেত্রাঘাত করেছেন ওই স্কুলের শিক্ষিকা তাছলিমা আক্তার। এ ব্যাপারে নঈমের পিতা আব্দুর রহমান চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জান যায়, নিজ গাছতলা এলাকার এ. খায়ের কিন্ডার গার্টেনের শিক্ষিকা ওই এলাকার মালের বাড়ির জসিম মালের মেয়ে তাছলিমা তার বাড়িতে ১০-১৫ জন ছাত্রকে এক সাথে প্রাইভেট পড়ায়। প্রতিদিনের ন্যায় বিকেলে ওই সকল ছাত্ররা তার বাসায় পড়তে আসলে এদের মধ্যে ৫-৬ জনকে অমানবিক ভাবে বেত্রাঘাত করে নির্যাতন করে। এদের মধ্যে ২য় শ্রেণীর ছাত্র নাঈমের অবস্থা আশঙ্কা জনক হলে তার পরিবার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিষয়টি মডেল থানায় লিখিত অভিযোগ করে।
এ বিষয়ে মডেল থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি আমি মাত্র জানতে পেরেছি। বিষয়টি সত্য হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নাঈম ছাড়াও আরো যাদেরকে বেত্রাঘাত করা হয়েছে তারা হলোঃ মায়া, মারিয়া, সাকিব সহ আরো বেশ কয়েকজন।
এদের অভিভাবকরা জানায়, এ ধরনের কর্মকান্ড নিতান্তই অমানবিক। বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদেরকে বেত্রাঘাত করার নিয়ম নেই। সে ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে এভাবে অমানবিক নির্যাতন করায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর বিচার চাই।
বিষয়টি সম্পর্কে শিক্ষিকা তাছলিমা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
