প্রতিনিধি
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা সড়কে বাড়ীর জানালার গ্রিল কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র বাড়ী থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানাযায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনার বিবরনে জানাযায়, গতকাল সোমবার দুপুরে চোর চক্ররা শহরের বিষ্ণুদী মাদ্রাসা সড়কে ডাঃ আব্দুর রহমানের বাসার পিছনের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ষ্টীলের আলমিরা ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাড়ীর গৃহকত্রী মমতাজ পারভীন জানায়, সে ও তার স্বামী ডাঃ আব্দুর রহমান হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে চাকুরী করে। তারা স্বামী-স্ত্রী উভয়ে সকাল সাড়ে ১০ টায় বাসার দরজা, জানালা বন্ধ করে চাকুরীতে চলে যায়। পরবর্তীতে দপুুর ২ টায় তারা দু‘জন বাসায় ফিরে দেখে বাসার পিছনের জানালার গ্রীল কাটা , ষ্টীলের আলমারি ভাঙ্গা এবং ঘরের আসভাবপত্র এলামেলো অবস্থায় রয়েছে। এ সময় দেখেন ষ্টীলের আলমারিতে রাখা নগদ ২ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নেই। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানাকে জানিয়ে একটি অভিযোগ করা হয়েছে। ডাঃ আব্দুর রহমানের ২ ছেলে ও মেয়ে রয়েছে। এর মধ্যে বড় ছেলে স্ত্রী পরিবার নিয়ে স্পেন প্রবাসী এবং ছোট ছেলে ডাক্তারী পড়াশোনা করছে। উল্লেখ্য গত বছরও একই কায়দায় এ বাড়ীতে চোর চক্ররা প্রবেশ করে অনেক টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। –
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
